ডিম এমন এক খাবার যা প্রায় প্রতিদিনই আমাদের খাবারের তালিকায় থাকে। সকালের নাস্তা থেকে শুরু করে দুপুরের ভাত কিংবা রাতের হালকা খাওয়া—সবখানেই ডিমের ব্যবহার চোখে পড়ে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, আমরা অনেকেই জানি না সঠিকভাবে ডিম সেদ্ধ করার পদ্ধতি। ঠিকমতো না মানলে একদিকে যেমন ডিমের স্বাদ নষ্ট হয়, অন্যদিকে শরীরের ওপরও খারাপ প্রভাব ফেলতে পারে।
প্রথমেই জেনে নিন, ডিম সেদ্ধ করার সময় জল কতটা জরুরি। অনেকেই সরাসরি ফ্রিজ থেকে বের করে ডিম গরম জলে ফেলে দেন। এতে ডিম ফেটে যায় এবং পুষ্টিগুণও নষ্ট হয়। সবচেয়ে ভালো উপায় হলো—ডিমকে ৫ থেকে ১০ মিনিট রুম টেম্পারেচারে রেখে দেওয়া, তারপর ঠান্ডা জলে ডিম ডুবিয়ে চুলায় দিন।
চুলার আঁচ মাঝারি রাখুন। অতিরিক্ত জোরে আঁচ দিলে ডিমের বাইরের অংশ শক্ত হয়ে যায় কিন্তু ভেতরটা কাঁচা থেকে যায়। একেবারে পারফেক্ট সেদ্ধ ডিম পেতে হলে ৮ থেকে ১০ মিনিটই যথেষ্ট। এর বেশি সময় ধরে রাখলে ডিমের কুসুম কালচে হয়ে যায়, যা হজমে সমস্যা তৈরি করতে পারে।
ডিম সেদ্ধ হয়ে গেলে সঙ্গে সঙ্গে গরম জল ফেলে ঠান্ডা জলে ডিম ডুবিয়ে দিন। এতে খোসা সহজে ছাড়বে এবং ডিম দেখতে আকর্ষণীয় হবে।
ডিম শুধু প্রোটিনের ভাণ্ডার নয়, এর মধ্যে রয়েছে ভিটামিন এ, ডি, বি১২ ও মিনারেলস। নিয়মিত ডিম খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি পায় এবং ত্বক থাকে সুস্থ। তবে দিনে অতিরিক্ত বেশি ডিম খাওয়া উচিত নয়। সাধারণত সুস্থ প্রাপ্তবয়স্ক একজন মানুষের জন্য দিনে ১–২টি ডিম যথেষ্ট।
তাই এবার থেকে যখনই ডিম সেদ্ধ করবেন, এই সহজ নিয়মগুলো মেনে চলুন। দেখবেন স্বাদও বাড়বে, আর শরীরও থাকবে ভালো।












